Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গর্জনে ব্যর্থ, ফ্লপ টাইগারের ‘গণপথ’

‘গণপথ’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

২০০ কোটি বাজেটের ‘গণপথ’ লাভের মুখ দেখা তো দূর, শুরুতেই ব্যর্থ। টাইগার তার শারীরিক গঠন ও ফিটনেসে বলিউড পাড়ায় হিরোদের দশ গোল দিতে পারলেও সিনেমার বাজারে কিন্তু দীর্ঘদিন ধরে কেবল ফ্লপের মুখ! গত বছর ‘হিরোপন্তি ২’ ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। চলতি বছরের ‘গণপথ’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
বক্স অফিসে একেবারে ভরাডুবি।

২০ অক্টোবর শুক্রবার ধীর গতিতেই ওপেনিং পেয়েছিল ‘গণপথ’। মুক্তির প্রথম দিনের আয় মাত্র আড়াই কোটি টাকা। যা এ পর্যন্ত টাইগারের ফিল্মি ক্যারিয়ারের সবচেয়ে কম ওপেনিং কালেকশন। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রতিদিনের গড় আয় থাকছে ১ থেকে আড়াই কোটি টাকার মধ্যে। সব মিলে ভারতে মোট ১০.৯০ কোটি টাকা আয় করতে পেরেছে টাইগার শ্রফের এ ছবি।

অথচ টাইগারের বিপরীতে ছবিতে কৃতিসহ চমক হিসেবে আছে অমিতাভ বচ্চন। কৃতি শ্যাননের সঙ্গে জুটি বেধে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ দিয়েই বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ।
৯ বছর পর সেই জুটি পর্দায় ফিরলেও বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারলো না। ২০৭০ সালে ধনী-দরিদ্রের লড়াই নিয়েই সাজানো ‘গণপথ’-এর গল্প ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share