Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

ক্যামেরার সামনে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির হাফ সেঞ্চুরি

ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বাম থেকে) । ছবি: সংগৃহীত

‘অযোগ্য’ শিরোনামের সিনেমার মাধ্যমে পর্দায় ৫০তম বারের মতো একসাথে জুটিবদ্ধ হয়ে ধরা দিতে যাচ্ছেন টলিউডের অভিনয়শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

ডিসেম্বর প্রকাশ্যে এসেছে সিনেমাটির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। ‘অযোগ্য’ সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর এই ছবি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির হাফ সেঞ্চুরি করা প্রসঙ্গে প্রসেনজিৎ জানান, “একসঙ্গে আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে। শুটিং প্রায় শেষ করে ফেলেছি। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০ তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। আমাদের জুটির ৫০ তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এই ছবির জন্য অপেক্ষা করবে।”

‘অযোগ্য’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

টলিউডের এই সুপার হিট জুটির প্রথম ছবিও ছিল সুপার হিট। নব্বই দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মত একসাথে কাজ করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এরপর একে একে তারা উপহার দেন ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মত অসংখ্য জনপ্রিয় সিনেমা।

তারপর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা মুক্তির ১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেন তারা। ‘প্রাক্তন’ সিনেমার পর তাদের দেখা গেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’-এ অভিনয় করতে। এবার তার আরও ৫ বছর পর ২০২৪ সালে পর্দায় ‘অযোগ্য’ সিনেমার মাধ্যমে ধরা দিতে যাচ্ছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share