Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে অন্য রকম ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ অনুষ্ঠিত ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

১৮ মে শুরু হওয়া ১২ দিন ব্যাপী এই আসরে হলিউড-বলিউড থেকে ঢালিউড তারকার উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে কান শহর। নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে তাক লাহিয়েছেন বাংলাদেশের ভাবনা।

১৫ মে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী, সেখানে কারুকাজ করা নীল রঙের শাড়িকে এক অভিনব পন্থায় পরতে দেখা গেছে তাকে। অতি সাধারণ বাঙালী ঐতিহ্যবাহী শাড়িকে আন্তর্জাতিক মঞ্চে মর্ডান ভাবে উপস্থাপনার জন্য ছবির কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে ভাবনার ভক্তদের প্রশংসা।

উল্লেখ্য, ছোট পর্দায় পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে নাম লেখান বড় পর্দাতেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share