Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

‘কন্যা’ গানের উর্দু ভার্সন গাইলেন পাকিস্তানি শিল্পীরা

গত রমজানের ঈদে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া-সজলের সিনেমা ‘জ্বিন ৩’। সেই ছবিতে মুক্তি পায় ‘কন্যা’ নামের একটি গান। গানটির জনপ্রিয়তা পায় দেশের বাহিরেও ছড়িয়ে পড়েছ। সে কারণেই এবার গানটির উর্দু ভার্সন মুক্তি পেয়েছে ইউটিউবে। গানটি গেয়েছেন পাকিস্তানের খুশবু ও স্রিবেন। বাংলা গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা, লিখেছেন রবিউল ইসলাম জীবন।  

‘জ্বিন ৩’-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ছবিটা কিছুদিন আগে পাকিস্তানে মুক্তি পেয়েছে। সেখানকার পরিবেশক গানসহ পুরো ছবিটা উর্দুতে ডাবিং করেছে। যেহেতু এই গানটা আগে থেকেই বাংলাতে হিট, তাই তারা আলাদা যত্ন নিয়ে করেছে। তাদের সঙ্গে কথা বলেই জাজের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেছি। ভালো সাড়াও পাচ্ছি।’

‘কন্যা’ গানে রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। জুটি বেঁধে নেচে মন ছুঁয়েছেন দুজনেই। লাল, হলুদ, সাদায় সৌন্দর্যের ফোয়ারা হয়ে উঠেছেন ফারিয়া। গানে সজলের উপস্থিতি আরো রঙিন করে তুলেছে ফ্রেমকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এখনকার ঈদ অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে – জয়া আহসান

ঈদের আনন্দ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, সময়ের সঙ্গে ঈদের আয়োজন বড় হলেও ছোটবেলার ঈদের…
জয়া আহসান
0
Share