Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

এবার পুনর্গঠিত হলো চলচ্চিত্র সেন্সর বোর্ড

এবার পুনর্গঠিত হলো চলচ্চিত্র সেন্সর বোর্ড | ছবি: গুগল

এবার নতুন করে সাজানো হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ১৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে সেন্সর বোর্ড পুনর্গঠনের তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করলো নতুন কমিটি।

প্রকাশিত প্রজ্ঞাপন । ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

জানা গেছে, সেন্সর বোর্ডের ১৫ সদস্যের মধ্যে আছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। এছাড়াও আছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নির্মাতা আশফাক নিপুণ, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন ও প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা
0
Share