Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১৫, ২০২৬

এবার অপূর্ব ‘ইউএনও স্যার’

জিয়াউল ফারুক অপূর্ব | ছবি: ফেসবুক

ছোট পর্দার রোমান্টিক হিরো হিসেবে পরিচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে নিজের রোমান্টিক চরিত্র ছেড়ে তিনি প্রায়ই নিজেকে ভেঙেচুরে নতুন নতুন চরিত্রে হাজির হওয়ার চেষ্টা করে থাকেন। সেই ধারাবাহিকতায়ই অপূর্ব এবার নিয়ে আসছেন ‘ইউএনও স্যার’।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে খুব শীঘ্রই আসতে যাচ্ছে অপূর্ব অভিনীত ওয়েব ফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া প্রমুখ।

‘ইউএনও স্যার’ ফিল্মের পোস্টার । ছবি: ফেসবুক

সম্প্রতি অপূর্ব তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন ‘ইউএনও স্যার’ ফিল্মের পোস্টার। আর পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে।’

অপূর্ব’র ক্যাপশন দেখে ধারণা করা যাচ্ছে, দেশপ্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে থেকে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি কর্মকর্তার গল্প দেখতে পারবেন দর্শকরা।

উল্লেখ্য যে, আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ‘ইউএনও স্যার’ ওয়েবফিল্মটি পরিচালনার দায়িত্বে আছেন সৈয়দ শাকিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছে আফ্রিকান সিনেমা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছে আফ্রিকান সিনেমা । আফ্রিকার দুজন নবীন চলচ্চিত্র…
ইতিহাস গড়েছে আফ্রিকান সিনেমা

কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পেলেন পিটার জ্যাকসন

লর্ড অব দ্য রিংস নির্মাতা মঙ্গলবার (১২ মে) শুরু হয় ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পেলেন…
পাম দ’র পেলেন পিটার জ্যাকসন
0
Share