Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

এআই দিয়ে তৈরি বাপ্পার ‘বৃষ্টি পড়ে’ গানের মিউজিক ভিডিও     

এআই দিয়ে তৈরি বাপ্পার ‘বৃষ্টি পড়ে’ গানের মিউজিক ভিডিও

এআই দিয়ে তৈরি বাপ্পার ‘বৃষ্টি পড়ে’ গানের মিউজিক ভিডিও

২০০০ সালে প্রকাশিত হয় ব্যান্ড ‘দলছুট’-এর দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়পুর’। এ অ্যালবামের অধিকাংশ গান যেমন ‘গাড়ি চলে না’, ‘তোমাকেই বলে দেব’ কিংবা ‘বৃষ্টি পড়ে’—শ্রোতাদের কাছে আজও জনপ্রিয়। ২৫ বছর আগের সেই ‘বৃষ্টি পড়ে’ এবার নতুন আয়োজনে সামনে আনলেন বাপ্পা মজুমদার। এআই দিয়ে তৈরি বাপ্পার ‘বৃষ্টি পড়ে’ গানের মিউজিক ভিডিও প্রকাশ! যেখানে নতুন সাউন্ড এবং ভিজ্যুয়াল একসাথে উপভোগ করতে পারবেন।

এআই দিয়ে তৈরি বাপ্পার ‘বৃষ্টি পড়ে’ গানের মিউজিক ভিডিও

মঙ্গলবার রাতে ভিডিওসমেত গানটি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন শিল্পী। গানটির কথা শেখ রানার, সুর করেছিলেন বাপ্পা। নতুন আয়োজনে শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টই নয়, আরেকটি বিশেষত্ব রয়েছে। তা হলো এআই ভিডিও। তৈরি করেছেন আহাদ অন্তর।

গানটি নিয়ে বাপ্পা বলেন, ‘বর্ষা আমার ভীষণ প্রিয় ঋতু। আর এই বর্ষার শেষ প্রান্তে এসে গানটি প্রকাশ করেছি।

 ভিন্ন একটা ভাবনার চেষ্টা। অরজিনাল ভার্সনের সঙ্গে এটিকে অনুগ্রহ করে তুলনা করবেন না। আর যাদের এই ভার্সন ভালো লাগবে না, তাদের জন্য তো অরজিনালটা রয়েছেই।’

নতুন ভার্সনে সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা। তাই কেউ কেউ বলছেন, মূল গানটিই বেশি পছন্দের।

 তবে অনেকের মতে, নতুন ভার্সনটিও বেশ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের মোটা অঙ্কের ব্যয় এড়াতে সাম্প্রতিক সময়ে অনেকেই এআই ব্যবহার করছেন। বাপ্পা নিজেও এর আগে ‘আগামীকাল’ গানের ভিডিও বানিয়েছেন এআই দিয়ে। সেটি প্রকাশিত হয়েছে জুনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share