Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আসছে ‘টপ গান থ্রি’, থাকছেন টম ক্রুজ

টম ক্রুজ | ছবি: সংগৃহীত

১৯৮৬ সালে ‘টপ গান’ মুক্তির তিন দশক পর ২০২২ সালে আবারও পর্দায় আসে অভিনেতা টম ক্রুজের সিনেমাটির সিক্যুয়েল। প্রথম কিস্তির মতই ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘টপ গান: ম্যাভেরিক’ সাড়া ফেলতে সক্ষম হয় বক্স অফিসে। এবার ঘোষণা এলো- এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিও আসতে চলেছে।

ঘোষণাটি এসেছে প্যারামাউন্ট পিকচার্স থেকে। তারা নির্মাণ করবেন ‘টপ গান থ্রি’। বরাবরের মতই নতুন সিক্যুয়েলেও থাকছেন টম ক্রুজ।

ডেডলাইনের তথ্যানুযায়ী, ওয়ার্নার ব্রাদার্সের সাথে একটি বছরব্যাপী চুক্তি স্বাক্ষর করেছেন টম। এরই মধ্যে এসেছে ‘টপ গান’ সিনেমার নতুন সিক্যুয়েলের ঘোষণা। সিনেমাটি নির্মাণের বিষয়টি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও অভিনেতা টম যে আবারও ক্যাপ্টেন পিট ‘ম্যাভারিক’ মিচেলের চরিত্রে ফিরবেন, এই ব্যাপারটি নিশ্চিত।

আরও জানা গেছে, টম ছাড়াও ম্যাভেরিকের প্রয়াত বন্ধু নিক গুজ ব্র্যাডশর ছেলে ব্র্যাডলি ‘রোস্টার’ ব্র্যাডশ চরিত্রে ফিরবেন মাইলস টেলার। এছাড়াও গ্লেন পাওয়েল এবং লেফটেন্যান্ট জেক ‘হ্যাংম্যান’ সেরেসিনও ফিরতে পারেন ‘টপ গান থ্রি’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share