Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

আলিয়া ভাট এখন সবচেয়ে ধনী

ভারতীয় সিনেমায় প্রায় শতবর্ষ ধরে নিজেদের প্রভাব ধরে রেখেছে কাপুর পরিবার। এই পরিবারে সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। কারিশমা কিংবা রণবীর কাপুর নয়, কাপুর পরিবারের সবচেয়ে ধনী এখন আলিয়া ভাট কাপুর।

সম্প্রতি কপিল শর্মা শোতে এসে নিজেকে কাপুর হিসেবে দাবি করেছেন আলিয়া ভাট। এর আগে ২০২২ সালে রণবীরকে বিয়ে করে কাপুর পরিবারের সদস্য হন আলিয়া। বিয়ের পর নিজেকে কাপুর হিসেবেই পরিচয় দিয়ে আসছেন তিনি।

জি কিউ ম্যাগাজিনের তথ্যমতে, বর্তমানে আলিয়ার মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। সম্পদের দিকে থেকে তিনি অন্যতম ধনী ভারতীয় অভিনেত্রী। পেছনে ফেলেছেন ভারতের অনেক নামী অভিনেত্রীকে। আলিয়ার পর কাপুর পরিবারে সবচেয়ে ধনী কারিনা কাপুর। তার সম্পদের পরিমাণ ৫০০ কোটি রুপি। ৩৪৫ কোটি অর্থের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন রণবীর কাপুর।

আলিয়ার সিনেমার পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি। আর বিজ্ঞাপনে নেন ৯ কোটি রুপি বা তার বেশি। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও আছেন তিনি। তবে এত সম্পদের মালিক হতে  আলিয়াকে সহায়তা করেছে তার উদ্যোক্তা পরিচয়। অ্যাড-আ-মাম্মা নামের একটি ক্লথিং ব্র্যান্ডের মালিক আলিয়া। ২০২৩ সালে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার যখন এই প্রতিষ্ঠানের অংশীদারত্ব গ্রহণ করে, তখন প্রতিষ্ঠানটির ভ্যালু ছিল ১৫০ কোটি রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপিতে। সম্পদ আর সিনেমার অভিনয়ে সাফল্য আসছেই আলিয়ার। যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায়। এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এ ছাড়া ও ভিকি কৌশলের সাথে মিলে শুটিং করছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share