Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

আলিয়ার কাছে একটি সিনেমা একটি ডিগ্রির সমান

আলিয়া ভাট ও শাহরুখ খান । ছবি: সংগৃহীত

নেপোটিজমের পর্দা ছিড়ে আলিয়া ভাট এখন বলিউডের সুুঅভিনেত্রীদের একজন। বিশেষ করে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র পর থেকে আর তার মেধা নিয়ে সন্দেহের অবকাশই নেই। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কারটিও ঘরে তুলেছেন সবচাইতে ছোট ‘ভাট’ এই ছবি দিয়ে।

তবে এই যাত্রাটা খুব সহজ বা মসৃণ ছিল না তার। নানা ধরণের সমালোচনা, বিয়ে, সন্তান সবকিছুর মাঝ দিয়ে আলিয়া এখন রকির তো বটেই বলিউডরেও রানী।

তার এই চলার পেছনে প্রেরণা বা শিক্ষা কিসের?
আলিয়া নিজেই বলেছেন, হয়তো তার মাঝে আগে সিনেমা করার ক্ষেত্রে চ্যালেঞ্জ নেবার সাহস অতটা ছিল না। পরিচালক সঞ্জয় লীলা বানসালি যখন তাকে গাঙ্গুবাই হতে উৎসাহ দেন, সেই থেকে মনে মনে সাহসের বটবৃক্ষ বুনেছেন আলিয়া। তাই তার চলার পথে সাহসের শক্তি এনে দিয়েছেন সঞ্জয়- এমনটাই ভাবেন আলিয়া।

আবার নিজেকে পরিণত করার পেছনে শাহরুখ খানের অবদান কখনোই ভুলবেন না এই তারকা। ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখের সাথে কাজ করতে গিয়ে বিনয় ও সেটে নিজের আচরণ নিয়ে আরও পরিপক্ক হয়েছেন তিনি।

আলিয়া বলেন, শাহরুখ এমন একজন বিনয়ী মানুষ তার কাছ থেকেই একটা মানুষ শিখতে পারে কি করে আরও বেশি বিনয়ী হওয়া যায়, মানুষকে সম্মান দিয়ে সম্মান অর্জন করা যায়।
আলিয়া মনে করেন, তার জীবনে প্রতিটা সিনেমার কাজ করার অভিজ্ঞতাই এক একটি ডিগ্রির সমান। আর এভাবেই তিনি শিক্ষিত হচ্ছেন নিজের জীবন থেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share