Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

আর চুপ থাকতে পারলেন না তাসনিয়া ফারিণ 

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

৩ আগস্ট রাত ৯ টার দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসা যায় না। তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না।’

ফারিণ আরও লেখেন, ‘আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে।’

তাসনিয়া ফারিণের শেয়ার করা ছবি । ছবি: ফেসবুক

এরপর ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করা জনস্রোতের কথা উল্লেখ করে ফারিণ লেখেন, ‘আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর। কারো কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি।’

তাসনিয়া ফারিণের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সম্প্রতি সরব হয়েছেন দেশের বিনোদন জগতের অনেক তারকারা। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথে ছাত্রদের পাশে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ শিল্পী সমাজের অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share