Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

আমেরিকায় গান করলেন ফাহমিদা নবী

ফাহমিদা নবী | ছবি: ফেসবুক

সোনার বাংলা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে গান করতে লস এঞ্জেলসে পৌঁছে যান ফাহমিদা নবী। সেখানে ২ নভেম্বর পারফরম করে সন্তুষ্টি প্রকাশ করেন এই গায়িকা। আয়োজকদের ধন্যবাদ জানান ফেসবুক পোস্টের মাধ্যমে।

সম্প্রতি তিনি সিনেমার গানসহ মৌলিক গানেও ফিরেছেন। ‘অন্তর্বর্তী’ সিনেমার জন্য রেকর্ডকৃত এই গানটি সুর করেছেন রাহুল কুমার দত্ত, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারও সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম।

ফাহমিদা নবী । ছবি: ফেসবুক

‘অন্তর্বর্তী’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। গানটি সম্পর্কে ফাহমিদা নবী আরও বলেন, ‘অনেকদিন বিরতির পর সিনেমার গান গাইলাম। প্রায় ২ বছর পর। সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম। এতে অভিনয় থাকে। সেই অভিনয় কণ্ঠে ধারণ করেই কাঁদতে আবার কখনো হাসতে হয়। ‘অন্তর্বতী’ সিনেমার এ গানটি সবার ভালো লাগবে আশা করছি।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু – কল্পবিজ্ঞানের ডায়েরি

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে ২৩ এপ্রিল এলেই বাংলা সংস্কৃতির ভেতরে এক ধরনের নীরবতা নেমে আসে। ১৯৯২ সালের এই…
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

‘সুরাইয়া’ সিনেমা লেখক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন রবিউল আলম রবি।…
‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি
0
Share