Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

আমিরের ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার প্রকাশ

অবশেষে আইকনিক সিনেমা ‘সিতারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে পর্দায় ফিরছেন আমির খান। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিলো দর্শকদের মাঝে। এবার সেই সিনেমার যাত্রা শুরু হল ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে।  

মঙ্গলবার ১৩ মে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই দুর্দান্ত সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ৩ মিনিটের ট্রেলারে দেখা যাচ্ছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ।

কোন এক কারণে পুলিশের সাথে বিবাদে জড়িয়ে পড়িয়েছেন তিনি। পরে আদালত তাকে শাস্তিস্বরুপ জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে। জেনেলিয়া তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি’।

‘সবকা আপনা আপনা নর্মাল (সবারই নিজস্ব স্বাভাবিকতা আছে)” স্লোগান নিয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে কথা বলে এবং এমন একটি বার্তা তুলে ধরতে চায় যা দর্শকদের অন্তর ছুঁয়ে যাবে’।  

এই সিনেমার মূল লক্ষ্যই হলো সকল ভিন্নতা ও বৈচিত্র্যকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো এবং প্রতিটি মানুষকে তার নিজস্ব স্বাভাবিকতাসহ গ্রহণ করা।

আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার হল ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। আরো রয়েছেন জেনেলিয়া ডি সুজা। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা।  আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share