Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আজ ঘরে ফিরছেন সাবিনা ইয়াসমিন

আজ সোমবার বিকেলে চিকিৎসাধীন হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা রয়েছে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের। তথ্যটি নিশ্চিত করেছেন গায়িকার ঘনিষ্ঠজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আপাতত কোনো সমস্যা নেই। তার পরও চিকিৎসকরা সাবিনা আপাকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন।

গতকালই সিদ্ধান্ত হয়েছে, আজ বিকেলে তিনি বাসায় ফিরতে পারবেন।’

সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, আপাতত তার আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। তিনি বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা বোর্ড গঠন করেছেন। সব রিপোর্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। আম্মু যেকোনো সময় বাসায় ফিরতে পারেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর একটি মঞ্চে গান গাইতে উঠলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। এরপর তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হলে এরপর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। এরপর তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। এরপর আর আজ তিনি হাসপাতাল থেকে ফিরবেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share