Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

আজিজুল হাকিমের নতুন ধারাবাহিক

আজিজুল হাকিম | ছবি: সংগৃহীত

অভিনেতা আজিজুল হাকিম কাজ করছেন নতুন এক ধারাবাহিকে। নাম- ‘কখনো এমন হয়’। ইতিমধ্যে এই অভিনেতা নাটকটির শুটিংও শুরু করেছেন। তিনি এই নাটকের গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন।

হাকিম জানান, “গল্পটি ভালো লেগেছে বলে কাজটি করছি। এখন তো আসলে আগের মত নিয়মিত অভিনয় করা হয়ে ওঠে না। ভালো গল্প এবং চরিত্র পেলেই কাজ করার চেষ্টা করি।“

নতুন এই ধারাবাহিকটি রচনা করেছেন কামরুল হুদা। আর নাটকের পরিচালনায় আছেন ফজলুল হক। জানা গেছে, আজিজুল হাকিমের সাথে এই নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়াংকা জামান। তিনি এখানে অভিনয় করছেন বৃষ্টি নামের একটি কেন্দ্রীয় চরিত্রে। নবাগত অভিনেত্রী সম্পর্কে হাকিম বলেন, “প্রিয়াংকা নবাগত হিসেবে ভালো করার চেষ্টা করছে। তার জন্য শুভকামনা রইল।“

আজিজুল হাকিমের মত নাট্যাঙ্গনের এক নন্দিত অভিনেতার সাথে অভিনয় করা প্রসঙ্গে প্রিয়াংকা জানান, “বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা আজিজুল হাকিম। তিনি আমার পরম শ্রদ্ধার একজন শিল্পী। ভাইয়ার সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লাগল। তিনি এত বিনয়ী, এত সাধারণ একজন মানুষ, ভাবাই যায় না। আর একজন শিল্পী হিসেবে তিনি কতটা দুর্দান্ত তা আসলে আমার বলার যোগ্যতাই নেই। তার সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য।“

হাকিমকে সর্বশেষ দেখা গিয়েছিল তারিকুল ইসলাম পরিচালিত একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে। সেই বিজ্ঞাপনে তার সাথে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস ও উপস্থাপিকা শান্তা জাহানকে। বর্তমানে হাকিম কর্মরত আছেন ওয়ালটনে একজন নির্বাহী পরিচালক হিসেবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন জীবনে দীপ্তি চৌধুরী – বিয়ে করলেন ঢাবি শিক্ষক মুশতাককে

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায় দেশের জনপ্রিয় ও আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। তার…
দীপ্তি চৌধুরী ও মুশতাক

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share