Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

আগামী বছর তুফান-২ আসার কোনো সম্ভাবনাই নেই: শাকিব

’তুফান’ সিনেমার দৃশ্যে শাকিব খান l ছবি: ফেসবুক

২ অক্টোবর নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন আগামী বছর কোরবানীর ইদে আসছে তুফান সিনেমার দ্বিতীয় কিস্তি। কিন্তু পর্দার তুফান অর্থাৎ মেগাস্টার শাকিব খান সেই তথ্যকে বললেন ভুল!

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্মাতা রাফি জিৎকে নিয়ে নির্মিত ‘লায়ন’ আগামী বছরের রোজার ঈদে এবং ‘তুফান-২’ আসবে কোরবানির ঈদে মুক্তির কথা বল্লেও। বিষয়টিকে পুরোপুরি নাকচ করে দিলে গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছেন, ‘আগামী বছর তুফান-২ আসবে না, কোনো সম্ভাবনা নেই। তুফান-২ হবে আরও পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।’
তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আইয়ের একটি সূত্রে জানা যায়, তুফান-২’র কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে। বাকি কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। তবে সেটা কবে তা তারা নিশ্চিত করেনি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা জানান, ‘এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।’

উল্লেখ্য, ‘তুফান ২’ নিয়ে দোটানা থাকলেও অভিনেতা জিৎ-কে নিয়ে বছর শেষে শুরু হতে যাচ্ছে লায়ন ছবির কাজ, এই তথ্যে কোনও সন্দেহ নেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share