Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আইপিএলের আসরে এভারগ্রিন প্রীতি জিনতা

বামে বর্তমানের প্রীতি জিনতা, ডানে ‘বীর-জারা’ সিনেমার লুকে প্রীতি জিনতা । ছবি: ফেসবুক

ক্রিকেটের জমজমাট আসর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে ভারতে। যেখানে পাঞ্জাব কিংস টিমের কো-ওনার বলিউডের একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি একটি ম্যাচ চলাকালীন নিজ টিমের সাপোর্টে স্টেডিয়ামে হাজির হয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

প্রীতি জিনতা | ছবি: ফেসবুক

মূলত এথনিক একটি লুকে গ্যালারিতে হাজির হন প্রীতি। যে লুকে মুল্লানপুরের ম্যাচে অভিনেত্রী রীতিমতো আলো ছড়িয়েছেন। অনেকেই লুকটির সাথে মিল খুঁজে পেয়েছেন বিশ বছর আগে মুক্তিপ্রাপ্ত তার ‘বীর-জারা’ সিনেমার লুকের সাথে। কিন্তু কে বলবে সেই ছবি যে মুক্তি পাওয়ার বিশ বছর হয়ে গেছে! কোনো তফাত খুঁজে পাচ্ছেন না দর্শকরা।

প্রীতি জিনতা ও জিন গুডএনাফ । ছবি: হিন্দুস্তান টাইমস

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ভিনদেশী স্বামী জিন গুডএনাফের সাথে সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন প্রীতি। দুই সন্তানের অভিভাবক তারা। বেশ কয়েক বছর হয়ে গেলো বড় পর্দায় আর দেখা যায়না প্রীতিকে। বিভিন্ন ইভেন্ট ও অনুষ্ঠানেও নিয়মিত দেখা দেন না তিনি। তবে আইপিএলের আসরে হাজির হয়ে তিনি তার ভক্ত ও অনুরাগীদের মন ভরান।

কয়েক বছর ধরেই পাঞ্জাব কিংসের সব ইভেন্টেই প্রীতি সম্পৃক্ত থাকেন স্বতঃস্ফূর্তভাবে। কয়দিন আগেও জার্সি উন্মোচন অনুষ্ঠানে নজর কেড়েছিল প্রীতি জিনতার গ্ল্যামারাস উপস্থিতি। এবার ম্যাচ চলাকালীন আরও একবার এভারগ্রিন সুন্দরীর দেখা পেয়ে হৃদয় হারিয়েছেন নেটিজেনরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share