Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘অ্যানিমেল’কে ছাড়িয়ে ‘লাপাতা লেডিস’-এর রেকর্ড!

‘লাপাতা লেডিস’ ও ‘অ্যানিমেল’ সিনেমার পোস্টার থেকে | ছবি: আইএমডিবি

২০২৩ সালে তান্ডব চালানো রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমাকে ছাড়িয়ে গেলো কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে, প্রথম সারিতে থাকা ‘অ্যানিমেল’কে ছাপিয়ে নেটফ্লিক্সে মাত্র এক মাসেই ১৩ দশমিক ৮ মিলিয়ন ভিউ পেয়েছে ‘লাপাতা লেডিস’। যা ‘অ্যানিমেল’র চার মাসে পাওয়া ১৩ দশমিক ৬ মিলিয়ন ভিউয়ের থেকেও বেশি।

‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্যে রাশমিকা মান্দানা ও রণবীর কাপুর | ছবি: নেটফ্লিক্স

নেটিজেনদের মতে, সিনেমাটি ‘অ্যানিমেল’কে হার মানিয়েছে আরও একদিক থেকে। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেখানে ‘অ্যানিমেল’ সিনেমায় মেয়েদের অসম্ভব অবমাননা ও ছোট করেছেন সেদিকে কিরণ রাও ‘লাপাতা লেডিস’ মেয়েদের যথাযথ সম্মান, বলিষ্ঠভাবে উপস্থাপন করেছেন।

রণবীর কাপুর ও ‘লাপাতা লেডিস’ সিনেমার দৃশ্যে স্পর্শ শ্রীবাস্তব ও নীতাংশি গোয়েল | ছবি: নেটফ্লিক্স

পুরো সিনেমায় সমাজে নারীর অবস্থান, নিজের স্বপ্ন পূরণে নারীর লড়াই এসব দিয়ে দারুণ প্রশংসা কুড়াচ্ছে ‘লাপাতা লেডিস’।

‘লাপাতা লেডিস’ সিনেমার দৃশ্যে স্পর্শ শ্রীবাস্তব ও নীতাংশি গোয়েল | ছবি: নেটফ্লিক্স

উল্লেখ্য, বাঙালি নির্মাতা-চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে নির্মিত ৫ কোটি রুপির বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ২৩ কোটি রুপি। ‘লাপাতা লেডিস’-য়ে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন একেবারে নতুন মুখ স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রানতা। ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি ডিমরিসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share