Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

‘অসম্ভব’ নিয়ে দশমী করলেন অরুণা বিশ্বাস ও তার দল

‘অসম্ভব’ সিনেমার প্রচারণায় তারকারা । ছবি: সংগৃহীত

৩ নভেম্বর মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’।

তার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। এই সূত্রে প্রচারণার এক ভিন্নধর্মী পন্থা নিয়েছেন সিনেমার কলাকুশলীরা। দশমীর সকালে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলার মধ্য দিয়ে ‘অসম্ভব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য আহ্ববান জানান তারা।

ছবিতে পাঁচটি চরিত্রে দেখা যাবে জিনাত শানু স্বাগতাকে। ‘অসম্ভব’ এ স্বাগতার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকেই। পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস।

অরুণা বিশ্বাস । ছবি: সংগৃহীত

সিনেমা নিয়ে অরুণা বিশ্বাস বলেন, “আমি চেষ্টা করেছি যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের নিয়ে একটা গল্প বলতে, যা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আরও ভালো লাগছে এজন্য যে এমন একটি বিষয় সিনেমার জন্য বেছে নিতে পেরেছি বলে।”

তিনি আরও বলেন, “এই ছবির গল্প কোনো তামিল, বলিউড, হলিউডের সিনেমার গল্প নয়। শুধু আমাদের দেশের গল্প। নাচে, গানে, আমাদের সংস্কৃতির ছোঁয়ায় নির্মিত হয়েছে এই ছবি। এটা একটা প্রেমের ছবি, বন্ধুত্বের ছবি, ভালোবাসার ছবি।”

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা অরুণা বিশ্বাস। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। এই সিনেমাটিতেই তাকে দেখা যাবে বিরতির পর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share