Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

অভিনেত্রী শেহনাজ গিল অসুস্থ

শেহনাজ গিল | ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লাইভে এসে খবরটি জানান তিনি নিজেই।

৯ অক্টোবর রাতে হাসপাতালের বিছানা থেকে লাইভে আসেন শেহনাজ। তখনই সাবেক এই বিগ বস প্রতিযোগী জানান, ফুড ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বাইরে থেকে একটি স্যান্ডউইচ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও এখন তিনি আগের তুলনায় বেশ ভালো আছেন।

অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বাহিরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। পাশাপাশি তিনি তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ দেখার জন্য সবাইকে অনুরোধ করেন।

সংশ্লিষ্ট গণমাধ্যমের সূত্রানুসারে, প্রযোজক রিয়া কাপুর শেহনাজকে হাসপাতালে দেখতে এসেছিলেন। রিয়া প্রযোজনা করেছেন ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমাটি। এছাড়াও অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আর ভক্তদের ভালবাসায় তো সর্বদাই সিক্ত  শেহনাজ। অসুস্থতার সময়ও তাই তারা তাদের পছন্দের তারকার জন্য করছেন প্রার্থনা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share