Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

অভিনয় থেকে লেখায় হুমা কুরেশি

হুমা কুরেশি ও তার বই | ছবি: ফেসবুক

উপন্যাস লিখেছেন বলিউডের অভিনেত্রী হুমা কুরেশি। ফলশ্রুতিতে অভিনয়ের পর এবার লেখিকা হওয়ার পথে হাঁটতে চলেছেন তিনি।

সম্প্রতি হুমা তার সামাজিক মাধ্যমের অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তার ভক্ত ও অনুরাগীদের জানান নিজের উপন্যাস সম্পর্কে। তার উপন্যাসের সম্ভাব্য নাম হলো ‘জিবা: দ্য অ্যাক্সিডেন্টাল সুপারহিরো’।

হুমা তার পোস্টের ক্যাপশনে লিখেন, “বেরিয়ে এসেছে থলের বিড়াল!! আমি অনেক আনন্দের সাথে ঘোষণা করছি হারপারকলিন্স ইন্ডিয়ার সাথে আমার প্রথম উপন্যাস ‘জিবা: দ্য অ্যাক্সিডেন্টাল সুপারহিরো’-এর।” তিনি তার পোস্টে আরও জানান, বইটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে। পাশাপাশি তার লেখা বইটি কেনার জন্য সবাই কেমন আগ্রহী তা জানতে চেয়ে সবাইকে মন্তব্য করার জন্য অনুরোধ করেন নব্য এই লেখিকা।

অভিনয় জগতে এক দশক পূর্ণ করেছেন হুমা। আর দুই বছর ধরে এই উপন্যাস প্রকাশের পরিকল্পনা করছিলেন তিনি। এবার হাতে কলম ধরে খুবই উচ্ছ্বাসিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই তারকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share