Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

অবশেষে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (বাম থেকে) । ছবি: গুগল

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে সেন্সরে আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি জানান, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

‘শনিবার বিকেল’ ছবি মুক্তি প্রসঙ্গে আরও জানা গেছে, সেন্সর বোর্ডে আপিল করার পর মুক্তির অনুমতি পেলেও বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে সিনেমাসংশ্লিষ্টরা সেই দৃশ্যগুলো রাখতে চায়। একারণে সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। এরপর সেন্সরের চূড়ান্ত নির্দেশনা আসলেই আর কোনো বাধা থাকবে না ছবিটি মুক্তি পেতে। সেজন্যে এবার মুক্তির দিনক্ষণ নিয়ে চিন্তা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য যে, ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

ছবিটি চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের সিলভার বিয়ার জয়ী চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই
0
Share