Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

অবশেষে তৃতীয় বিয়ে নিয়ে কথা বললেন শাকিব খান 

শাকিব খান । ছবি: ফেসবুক

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টার শাকিব খান জানান, তার পরিবার চাচ্ছেন তিনি যেন বিয়ে করেন।

অনেকদিন থেকেই গুঞ্জন চলছিল যে, তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। কে হতে যাচ্ছেন অভিনেতার তৃতীয় স্ত্রী? পাত্রী নিয়েও চলেছে অনেক জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে আগে শাকিব কখনো কথা না বললেও অবশেষে কথা বললেন তিনি।

শাকিবের ভাষ্যমতে, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনও বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।’

তিনি যোগ করেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

সাক্ষাৎকারটিতে নিজের দুই সন্তান প্রসঙ্গেও কথা বলেছেন শাকিব। তিনি বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’

প্রসঙ্গত, শাকিবের সাবেক দুই স্ত্রী হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনকেই গোপনে বিয়ে করেছিলেন তিনি। দুই সংসারে দুইটি সন্তান রয়েছে শাকিবের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share