Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

‘অন্তঃসত্ত্বা’ গুঞ্জনে খেপলেন সোনাক্ষী!

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা | ছবি: ফেসবুক

বিয়ের ১ সপ্তাহ না কাটতেই ‘অন্তঃসত্ত্বা’ হবার গুঞ্জন ছড়িয়ে পড়া প্রসঙ্গে অবশেষে নিজের ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের দাবাং গার্ল খ্যাত সোনাক্ষী সিনহা।  

সম্প্রতি নিজের নতুন ছবি  ‘কাকুদা’ প্রচারে গিয়ে অভিনেত্রী বিবাহিত জীবন সম্পর্কে বলেন, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।’

পরে বেশ ক্ষিপ্ত হয়েই সোনাক্ষী বলেন, ‘একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী!’

মূলত সোনাক্ষীর বিয়ে কিছুদিন পরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর বাবা ও বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আর তাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন নবদম্পতি সোনাক্ষী-ইকবাল জুটি। তখনই বাতাসে ছড়িয়ে পরে মা হতে যাচ্ছেন সোনা। বিষয়টি যে অভিনেত্রীর নজর এড়ায়নি এবং তিনি নেটিজেনদের প্রতি বিরক্ত তা অভিনেত্রীর কথায় স্পষ্ট!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এখনকার ঈদ অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে – জয়া আহসান

ঈদের আনন্দ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, সময়ের সঙ্গে ঈদের আয়োজন বড় হলেও ছোটবেলার ঈদের…
জয়া আহসান
0
Share