Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘অদৃশ্য’ পরিচালক শাফায়েত নিজেই অদৃশ্য

শাফায়েত মনসুর রানা | ছবি: সংগৃহীত

‘অদৃশ্য’ ওয়েব সিরিজ দিয়ে সম্প্রতি আলোচনায় আসা পরিচালক শাফায়েত মনসুর রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও! ওয়েব সিরিজ বানিয়ে নিজেই অদৃশ্য হয়ে গেলেন কিনা, তার উত্তর জানতে চিত্রালী তাকে খোঁজার চেষ্টা করছে অনেকদিন ধরে।

শেষ অবধি তাকে পাওয়া গেল এবং জানা গেল তার ‘অদৃশ্য’ হওয়ার কারণ। ব্যক্তি জীবনে পরিচালক হওয়ার পাশাপাশি শাফায়েত মনসুর একজন শিক্ষকও বটে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। আর সেই সূত্র ধরেই উচ্চতর শিক্ষার কারণে সাময়িকভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন এই পরিচালক।

তিনি চিত্রালীকে জানান, পিএইচডি শেষ করে তবেই আবার নিয়মিত হবেন কন্টেন দুনিয়াতে। আপাতত রিসার্চ আর পড়ালেখাই তার কাজ।

জুলাই মাসে দেশছাড়া এই পরিচালক অদৃশ্য ওয়েব সিরিজটির কাজ শেষ করেই উড়াল দেন।
কিছুটা সময়েরর জন্য ২০২৪ সালের প্রথম দিকে একবার দেশে ফিরতে পারেন। তবে এই যাত্রায় অস্ট্রেলিয়ার পর্বটি দীর্ঘই হতে যাচ্ছে।

শাফায়েত মনসুর রানা তার নির্মাণশৈলীর জন্য একটি ভক্তবলয় তৈরি করতে সক্ষম হয়েছেন। তার নির্দেশনার বিভিন্ন নাটকের মাঝে ‘এক্স ওয়াই জেড’, ‘লাইক এন্ড শেয়ার’, ‘আমরা ফিরবো কবে’, ‘আমাদের সমাজবিজ্ঞান’, ‘আমার নাম মানুষ’, ‘অ্যাওয়ার্ড নাইট’ তার উল্লেখযোগ্য নির্মাণ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share