Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

৩৩ বছর পর এক ফ্রেমে রজনী-অমিতাভ

অমিতাভ বচ্চন ও রজনীকান্ত । ছবি: সংগৃহীত

২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের ফিল্ম-গড নামে পরিচিত রজনীকান্তের নতুন সিনেমা ‘থালাইভার ১৭০’।

সম্প্রতি সিনেমাটির মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষ হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমার সংশ্লিষ্টরা। পাশাপাশি এর নির্মাতারা রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের এমন একটি ছবি প্রকাশ করেছে যে সবার দৃষ্টি এখন ভারতের দুই মহারথীর এই ছবির দিকে।

‘থালাইভার ১৭০’-এর সেটে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে থাকা অমিতাভের সঙ্গে ফোনের স্ক্রিন দেখছেন রজনীকান্ত।

সামাজিক মাধ্যমে লাইকা প্রোডাকশনের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, যখন সুপার স্টার এবং শাহেনশাহ ৩৩ বছর পর পর্দায়। ‘থালাইভার ১৭০’-এর সেটে। কিংবদন্তির ডাবল ডোজ হতে চলেছে! মুম্বাইয়ের শিডিউল সম্পন্ন।

লাইকা প্রোডাকশনের শেয়ার করা পোস্টের স্ক্রিন শট

এভাবেই প্রায় ৩৩ বছর পর একসাথে পর্দায় ফিরলেন ভারতের এই দুই মহারথী।

১৯৯৯ সালে ‘হাম’ সিনেমাতে তাদের দুজনকে শেষবারের মতন একসঙ্গে দেখা যায়। সিনেমাটিতে রজনী- অমিতাভ এবং আরেক নায়ক গোবিন্দ ছিলেন একই পরিবারের অংশ। এই সিনেমার দুটি গান আজও শ্রোতাপ্রিয়। ’এক দুসরে সে করতে হ্যায় পেয়ার হাম’ এবং কালজয়ী গান ‘জুম্মা চুম্মা দে দে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share