Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

হেলিকপ্টারের ভাড়া দিতে প্রস্তুত ইরফান সাজ্জাদ

অভিনেতা ইরফান সাজ্জাদ | ছবি: গুগল

বন্যায় বেহাল অবস্থা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চল। পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, আটকা পড়েছে লাখ লাখ মানুষ। এমতাবস্থায় পানিবন্দি মানুষদের পাশা দাঁড়ালেন আরও এক তারকা। তিনি হলেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

বন্যার্তদের সাহায্য করতে দক্ষ রেসকিউ টিম চেয়েছেন সাজ্জাদ। হেলিকপ্টারের ভাড়া দিয়ে সাপোর্ট করবেন বলে জানান তিনি। ২২ আগস্ট একটি স্ট্যাটাস পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে?? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’

এরপর পোস্টের মন্তব্যের ঘরে সাজ্জাদ এক মন্তব্যে জানান, ‘হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এ জন্য দক্ষ টিম প্রয়োজন।’

প্রসঙ্গত, বন্যা দুর্গত এলাকাগুলোয় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ক্রমশ বেড়ে যাচ্ছে পানি। আটকে পড়া মানুষেরা যে যেভাবে পারছেন, নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন। ফলে বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসার চেষ্টা করছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষ। তারকারাও পিছিয়ে নেই এই তালিকায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট। সোমবার ৬…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share