Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২০, ২০২৬

হিমেল আশরাফের ‘রাজকুমার’ শাকিব

হিমেল আশরাফ

হিমেল আশরাফের ‘রাজকুমার’ হয়ে ফের বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

২৪ জুলাই পরিচালক তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে সিনেমাটি পরিচালনার ঘোষণা দেন । শুধু নির্মাণই নয়, সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লেখার কাজও করবেন হিমেল।

‘রাজকুমার’ নামক চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বাঁধবেন  মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত  ছবিটির প্রযোজনার সাথে যুক্ত আছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো  এবং  কাজী রিটন।

কাস্ট সম্পর্কে জানা গেলেও  ছবিটির শুটিংয়ের তারিখ  ও মুক্তি  সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। 

হিমেল আশরাফ  তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমার মাধ্যমেই ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে জায়গা দখল করে নিয়েছে তার পরিচালিত ‘প্রিয়তমা’।

‘প্রিয়তমা’র পর  শাকিব-হিমেল জুটির নতুন সিনেমার ঘোষণায় বরাবরই উচ্ছ্বসিত  সিনেমাপ্রেমীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share