Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

অভিনেতা জনি ওয়াক্টর | ছবি: নিউইয়র্ক পোস্ট

২৬ মে মুখোশধারী চোরের গুলিতে নিহত হন ‘জেনারেল হসপিটাল’ খ্যাত হলিউড অভিনেতা জনি ওয়াক্টর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ডেভিড শউল।

নিউইয়র্ক পোস্টের খবরে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করতে দেখে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন অভিনেতা। হাতাহাতি হয় তাদের মধ্যে। এরপরেই তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরই অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা জনিকে মৃত ঘোষণা করে।

লস অ্যাঞ্জেলসে পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (২৬ মে) দিবাগত রাত ৩.২৫-এ জনিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে।

‘জেনারেল হসপিটাল’-এ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় অভিনয়ের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন জনি। মাত্র ৩৫ বছরেই প্রিয় অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছে না জনির দর্শক-ভক্তদের কেউ। অভিনেতার এই অকাল প্রয়াতে শোক হলিউডের একাধিক তারকারা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share