Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

সৌদি আরবে হবে বাংলাদেশের শিল্পীদের কনসার্ট

২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। প্রতিবছর নানান দেশ এতে অংশ নেয়। এ বছর বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে সৌদি আরবের দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ নামের আয়োজন।

দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এই আয়োজন। প্রতিটি দেশ চার দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে। আগামী ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ। কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালাসহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন।

পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গাইবেন সংগীতশিল্পী কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন অর্থাৎ আগামী পহেলা মে গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।

ব্যান্ড তারকা নগর বাউল জেমসের পরিবেশনা থাকবে উৎসবের তৃতীয় দিন। এ দিন আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। সবশেষ গত নভেম্বরে আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিত রিয়াদ সিজনেও গেয়েছিলেন জেমস।

৩ মে শেষ দিনে গান শোনাবেন সংগীতশিল্পী মিলা, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা। ইতিমধ্যে কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা। এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবে বসবাসরত প্রবাসী ভাই ও বোনেরা আমি আসছি ১ মে দাম্মামের আল ইসকান পার্কে। সবার সঙ্গে দেখা হবে, গান হবে এবং অনেক ফান হবে। আমি পারফর্ম করব বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। সবার পছন্দের গানের সঙ্গে সুন্দর কিছু সময় কাটবে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা
0
Share