Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

 সুখবর দিলেন তানজিন তিশা

তানজিন তিশা | ছবি: ফেসবুক

৩ নভেম্বর হঠাৎ সোশ্যাল মিডিয়া ভক্তদের সুখবর দিলেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানজিন তিশা।

রবিবার, বিকেলে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা খায়রুল বাশারের সাথে একটি ছবি পোস্ট করেন তিশা। যেখানে দেখা যায় ফাগুনের নানা রঙের ছোঁয়ায় সিক্ত তিশা ও বাশার জুটি। ক্যাপশনে লেখেন, ‘কামিং সুন’।

অভিনেত্রী তানজিন তিশা কিছু চমক রেখেই ভক্তদের বোঝালেন খুব শিগগিরই দর্শকের কাছে আসছে তার নতুন একটি কাজ। অভিনেত্রীর শেয়ার করা ছবি থেকে জানা যায়, জুবায়ের ইবনে বকর রচনা ও পরিচালিত নতুন নাটক ‘খুনসুটি’। গ্লো অ্যান্ড লাভলী নিবেদিত তিশা ও বাশারের একক নাটক বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় শুক্রবার (১ নভেম্বর)।

এবার সেই নাটকটি আসতে যাচ্ছে ইউটিউবে, সকল দর্শকের হাতের নাগালে! আর এই খবরে ইতিবাচক সাড়া দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ নাটক। আরেকজন লিখেছেন, সুন্দর অপেক্ষায় রইলাম।

উল্লেখ্য, র‌্যাম্প মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন তানজিন তিশা। টেলিফোন নেটওয়ার্ক রবির একটি বিজ্ঞাপনের পর নজরে আসেন তিনি। এর পর থেকে নাটকের অন্যতম পরিচিত মুখ তানজিন তিশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share