Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

সিয়ামের ‘জংলি’তে ‘পুষ্পা ও কবীর সিং- এর ছাপ

ঈদ উপলক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’-এর টিজার অন্তর্জালে মুক্তি পেয়েছে। টিজারে সিয়ামকে দেখা গেছে লুঙ্গি পরিহিত, চোখে মুখে হিংস্রতা, এবং উষ্কুখুষ্ক লম্বা চুল ও দাড়িতে। পাশাপাশি, অ্যাকশন দৃশ্যে তার উপস্থিতি চোখে পড়েছে।

এর আগে ‘জংলি’-এর প্রথম লুক পোস্টার প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন, এটি পুষ্পা বা কবীর সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। তবে টিজারে পপ কালচার রেফারেন্স দিয়ে সিয়ামের মুখ থেকেই আসে এই মন্তব্য, “পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি!”

টিজারটি ইউটিউবে প্রকাশের পর, দর্শকরা নানা ধরনের মন্তব্য করছেন। অনেকেই বলছেন, এটি দুর্দান্ত লাগছে এবং ধারণা করা হচ্ছে যে, ‘জংলি’ হতে পারে সিয়ামের ক্যারিয়ারের অন্যতম বড় কামব্যাক।

‘জংলি’ নিয়ে সিয়াম আগেই বলেছিলেন, “অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যেটি করতে তারা নিজের সর্বস্ব দিতে প্রস্তুত হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমন একটি চরিত্র।”

এ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিয়াম ছাড়াও, ‘জংলি’-তে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু সহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাহুল ফুসফুসে বালি ঢুকে মারা গেছেন- বলছে হাসপাতাল কর্তৃপক্ষ  

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ২৯ মার্চ রবিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে…
রাহুল ফুসফুসে বালি ঢুকে মারা গেছেন

হ্যারি পটার সিজন ২ ট্রেলার- দুই দিনেই ২৭৭ মিলিয়ন ভিউ  

হ্যারি পটার সিজন ২ এইচবিও ২০২৩ সালে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল। জনপ্রিয় বই সিরিজ…
হ্যারি পটার সিজন ২ ট্রেলার

জুবিন গর্গ ও রাহুল- একই গানে বাঁধা দুই তারকার একই ট্র্যাজেডিক মৃত্যু    

জুবিন গর্গ- রাহুল এবং একটি গান বেশ কয়েক মাস আগে দুনিয়ার মায়া ত্যাগ করেন পশ্চিমবঙ্গের নক্ষত্রসম তারকা জুবিন…
জুবিন গর্গ ও রাহুল

‘ভারত পাকিস্তানের সাথে লড়াই করতে পারে না বলেই সিনেমা বানায়’  

পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল উপমহাদেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা নিয়ে। মুক্তির…
ভারত পাকিস্তানের সাথে লড়াই
0
Share