Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

সিনেমার পরে বাস্তবেও কোচ হলেন শাহরুখ

ইডেন গার্ডেন মাঠে ছেলে আব্রাহাম খানের সাথে শাহরুখ খান

‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার পর এবার বাস্তবেও কোচিং করাতে দেখা গেছে বলিউড কিং শাহরুখ খানকে। কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠে নিজের ছোট ছেলে আব্রাম খানকে ক্রিকেট অনুশীলন করান অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে, রবিবার (২৮ এপ্রিল) কলকাতার দলীয় অনুশীলনে হঠাৎ করে হাজির হন দলটির কর্ণধার শাহরুখ খান। ছেলে আব্রাম খানকে নিয়ে সময় কাটান কলকাতার ক্রিকেটারদের সাথে। এক পর্যায়ে ছেলেকে ক্রিকেটের কিছু সাধারণ নিয়মকানুন শেখান তিনি। সেসময় শাহরুখকে বলতে শোনা যায়, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছো না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো। ব্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি, দেখে রাখো! তুমিও ট্রাই করো, পারবে।’

জানা যায়, কোনো পূর্ব পরিকল্পনা নয় একেবারে হঠাৎ করেই কেকেআর দলের অনুশীলনে হাজির হন শাহরুখ। কারণ তার ছেলে আব্রাম না কি বেশ কিছুদিন ধরেই ক্রিকেট খেলতে চাইছিল। তাই ছেলের ইচ্ছেপূরণে এবং সময় কাটাতে ইডেনে চলে আসেন শাহরুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share