Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সাত পাকে বাঁধা পড়লেন আদিতি-সিদ্ধার্থ

আদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ | ছবি: ফেসবুক

চার হাত এক করলেন তারকা জুটি আদিতি রাও হায়দারি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন নববধূ নিজেই।

১৬ সেপ্টেম্বর আদিতি ইনস্টাগ্রামে তার বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে দক্ষিণী রীতি মেনেই আদিতি-সিদ্ধার্থ সম্পন্ন করেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। দক্ষিণী বর- বধূ সাঁজে ধরা দিয়েছেন তারা দুজনেই। আদিতিকে দেখা যাচ্ছে একটা হালকা বাদামি রঙের শাড়ি পরে আছেন। তার চুলে ফুলের মালা। স্নিগ্ধ সাঁজে নেটিজেনদের নজর কেড়েছেন এই সুন্দরী নববধূ। অপরদিকে, সিদ্ধার্থ পরে আছেন সাদা রঙের ধুতি-পাঞ্জাবি।

আদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ | ছবি: ফেসবুক

দক্ষিণ ভারতীয় সংস্কৃতির বিয়ের একটি ছবিতে দেখা যাচ্ছে আদিতি ও সিদ্ধার্থ একটি মন্দিরের বাইরে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে আছেন দুজনে। পুরোহিত বিয়ের আয়োজন করছেন। দুজনেরই গলায় আছে মালা।

বিয়ের ছবি দিয়ে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পরপর তিনটি পোস্ট করেছেন আদিতি। পোস্টগুলোতে সিদ্ধার্থকে ট্যাগ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমার সূর্য, তুমি আমার চাঁদ এবং আমার সমস্ত তারা। আজীবন আমার সঙ্গে এভাবেই থেকো। হাসতে থেকো। ভালোবাসা, আলো এবং জাদুর ছোঁয়ায় ভরে থেকো। মিসেস এবং মিস্টার আদু-সিধু।’

আদিতি-সিদ্ধার্থ তাদের বিয়ের খবর জানানোর পর থেকেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। শুভেচ্ছা জানানোর দলে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। সোনাক্ষী সিনহা, অনন্যা পান্ডে, আথিয়া শেঠি, দিয়া মির্জা-সহ অনেক তারকাই তাদের অভিনন্দন জানিয়েছেন।

আদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ | ছবি: ফেসবুক

এদিকে ২০২৪ সালের ২৮ মার্চ আংটিবদল করার খবর জানিয়েছিলেন আদিতি ও সিদ্ধার্থ। যদিও সেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল বেশ গোপনীয়তার সাথেই। কেবলমাত্র পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই বাগদান সারেন তারা। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে। তখনই জানা যায়, বিয়ের অনুষ্ঠানেও গোপনীয়তা বজায় রাখবেন তারা।

সূত্রের খবর, হায়দরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়ানাপার্থি শহরের একটি চারশো বছরের পুরনো মন্দিরে এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন অদিতি ও সিদ্ধার্থ। তাদের বিয়েতেও উপস্থিত ছিলেন শুধু পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই। তবে এ দম্পতি ঠিক কবে বিয়ে করেছেন, সেই তারিখটি প্রকাশ করেননি তারা।

প্রসঙ্গত, ২০২১ সালে আদিতি এবং সিদ্ধার্থের দেখা হয় ‘হা সমুদ্রম’-এর সেটে। এরপর থেকেই শুরু হয় তাদের ডেটিং। অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। আদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share