Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সত্যি কি ভাঙছে নেহার সংসার?

গায়িকা নেহা কাক্কার | ছবি: পিঙ্কভিলা

বলিউডে যেন লেগেছে বিচ্ছেদের ধুম। তারকা দম্পতিদের সংসার ভাঙার খবর আসছে একের পর এক। এবার বলিপাড়ায় জোর গুঞ্জন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার ও তার স্বামী রোহনপ্রীত সিংহ!

২০২০ সালের অক্টোবরে ধুমধাম করে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী এই জুটি। চার বছর কাটতে না কাটতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে উঠেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গন। তবে কি সত্যিই ভাঙনের পথে নেহার সংসার?

নীরবতা ভেঙে নেহার স্বামী রোহানপ্রীত সিং টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকার জানিয়েছেন, ‘কোনো ধরনের গুঞ্জনই আমাদের বিরক্ত করে না এবং আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে না। যেকোনো ধরনের গুজবের বিষয়ে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। তা ছাড়া যে খবর সত্যি নয়, তা আমাদের সম্পর্কের বন্ধনে কোনো প্রভাব ফেলে না।’

গায়ক আরও বলেন, ‘ভিত্তিহীন এসব গুজব নিয়ে আমি ভাবি না। কিছু মানুষ আছে তাদের কোনো কাজ নেই, তারাই এসব বলে বেড়ায়। তারা যদি এসব বলে আনন্দ পায় তবে তা করুক।’

উল্লেখ্য, চণ্ডীগড়ে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে রোহনপ্রীত ও নেহার আলাপ। সেখানেই তারা পরস্পরের প্রেমে পড়েন। পরে ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share