Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

‘শ্যাল উই ড্যান্স’ সিনেমার সংলাপ হুবহু নকল করলেন আম্বানি বধু!

সুজ্যান স্যারান্ডন, রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি (বাম থেকে) । ছবি: ফেসবুক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিত্ব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রাক-বিবাহ আয়োজন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই আয়োজন থেকে অন্তর্জালে ভেসে বেড়ানো বিভিন্ন সেগমেন্টের ছোট-বড় ভিডিও ও ছবি এখনো নেটিজেনদের আনন্দের খোরাক জোগাচ্ছে। কিন্তু এরই মাঝে আম্বানি পরিবারের হবু বধুর বিরুদ্ধে এলো নকলের অভিযোগ!

অনন্ত-রাধিকার বিবাহ পূর্ববর্তী ফেস্টিভ্যালে ভালোবাসা ও বন্ধন নিয়ে অনন্তকে উদ্দেশ্য করে রাধিকার বক্তব্য মুগ্ধ করেছিলো দর্শকদের। সেই বক্তব্য নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। কেননা ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাল উই ড্যান্স’ সিনেমায় জীবনসঙ্গী নিয়ে হুবুহু এমনই বক্তব্য দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী সুজ্যান স্যারান্ডন।

রাধিকা বক্তব্যটি ছিল এমন, ‘একবার আমাকে একজন জিজ্ঞেস করেছিল, ‘একজন সঙ্গীর মধ্যে আমি আসলে কী খুঁজি, কী পেলে আমরা মনে করি যে সঙ্গী খুঁজে পেয়েছি? জীবনসঙ্গীর মধ্যে আপনি আসলে আপনার জীবনের একজন সাক্ষী খুঁজে পান। এই পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ আছে। কিন্তু কখন বুঝবেন যে আপনি জীবনসঙ্গী পেয়েছেন? যখন আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে সবকিছু দেখাশোনা করার প্রতিশ্রুতি দেয়—ভালো, খারাপ, সুন্দর, সাহসের, দুঃখের সবকিছুর যত্ন নেবে বলে অনুভব করায় তখনই আপনি আপনার সঙ্গী খুঁজে পান। আপনি তখনই বলে উঠেন, আমি জীবনের প্রতিটি দিন তোমাকে দেখব। তোমার জীবন কখনোই অগোচরে থাকবে না, কারণ আমি এটি প্রত্যক্ষ করব। আমি সারাজীবন তোমার জীবনের সাক্ষী হয়ে থাকব।’

‘শ্যাল উই ড্যান্স’ সিনেমায় সুজ্যানের বক্তব্যও ছিল অবিকল এমন। সেই সংলাপটিই হুবুহু নকল করেছেন রাধিকা। নতুন এই তথ্য বের হয়ে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাধিকার বক্তব্য ও সুজ্যানের সংলাপকে পাশাপাশি বসিয়ে বানানো হচ্ছে ভিডিও।

ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। অনেকেই রাধিকার পক্ষে কথা বললেও অনেকে আবার করছেন সমালোচনা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

দর্শকপ্রিয়তায় নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার মুক্তির পরপরই নতুন…
স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
0
Share