Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

‘শ্যামা কাব্য’ মুক্তির তারিখ স্থগিত

ছবি: সংগৃহীত

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় মুক্তির তারিখ পেছালো ‘শ্যামা কাব্য’ টিম। ২৪ নভেম্বর পেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও আপাতত তা স্থগিত করেছেন ছবির পরিচালক।

নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, “হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু হরতাল-অবরোধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডও হচ্ছে। সিনেমাটি মুক্তি দেয়া হলে আমরা মানুষকে হলে আসতে বলব। কিন্তু এই মুহূর্তে মানুষকে আমরা সিনেমা হলে আসতে বলতে পারছি না। কারও ক্ষতির দায় আমরা নিতে পারি না। তাই ২৪ নভেম্বর মুক্তির তারিখটি স্থগিত করছি।”

সিনেমা মুক্তির নতুন তারিখ পরে ঘোষণা করবেন বলেও জানান তিনি।

সরকারি অনুদানে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমায় আছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share