Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শুটিং সেটে আহত ‘সিংহাম’ অজয় দেবগন

অজয় দেবগন | ছবি: সংগৃহীত

‘সিংহাম থ্রি’ সিনেমার শুটিং করার সময় চোখে আঘাত পেয়েছেন অভিনেতা অজয় দেবগন। যার ফলে আপাতত আটকে গেছে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই সিনেমার শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, অ্যাকশন ঘরানার সিনেমা হওয়ার কারণে বেশ কিছু অ্যাকশন দৃশ্য আছে ছবিটিতে। এদিকে অজয় সাধারণত বডি ডাবলের সাহায্য ছাড়াই অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করে থাকেন। যার ফলে এর আগেও কয়েকবার একই সিনেমার সেটে আহত হয়েছেন তিনি। এবার আরও একবার আহত হতে হলো অভিনেতাকে।

আরেক সংবাদমাধ্যম জুম জানান, অজয় আহত হওয়ার কারণে আটকে গেছে ‘সিংহাম থ্রি’ সিনেমার শুটিং। সপ্তাহখানেক আগে শুটিংয়ের শিডিউল ছিল। কিন্তু শুরু করা যায়নি শুটিং। কারণ অভিনেতা এখনো সুস্থ হয়ে ওঠেননি।

আরও জানা গেছে, নতুন করে শিডিউল ঠিক করা হয়েছে ছবিটির জন্য। এবার ২০২৪ সালের শুরুর দিকে হায়দরাবাদে আবারও শুটিং শুরু হবে। মূলত মুম্বাইয়ের শুট সম্পন্ন হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। নতুন বছরে এই শুটই করা হবে হায়দরাবাদে।

প্রসঙ্গত, অজয় ছাড়াও ‘সিংহাম থ্রি’ সিনেমায় দেখা যাবে একাধিক বলিউডের তারকাকে। তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, শ্বেতা তিওয়ারি প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share