Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

শাকিবের নতুন সিনেমা নিয়ে প্রশ্ন তুললেন দীপা খন্দকার ও সৈকত নাসির

গত বুধবার আবু হায়াত মাহমুদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাটির সম্ভাব্য নাম “ওয়ানচ আপন এ টাইম ইন ঢাকা”। তবে এর মধ্যেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। এতে শাকিব খানের চরিত্র ও নায়িকা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির এবং অভিনেত্রী দীপা খন্দকার।

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, এটি হবে অ্যাকশন ঘরানার সিনেমা। নির্মিত হবে বিশাল আয়োজনে। গুঞ্জন আছে, এ সিনেমায় অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান। গণমাধ্যমের খবর অনুযায়ী সিনেমায় দেখা যাবে নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের কর্মকান্ড।  ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমার পর আরো একটি নেগেটিভ মানুষের চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান। আর তাতেই আপত্তি নির্মাতা সৈকত নাসিরের। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে সৈকত নাসির লেখেন, ‘শাকিব খানের প্রজেক্ট নিয়ে খবর আসছে—তিনি কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা করতে চলেছেন! কিন্তু ভাবছি, কালা জাহাঙ্গীর কে ছিলেন? একজন নির্দয় খুনি, চাঁদাবাজ, মাদক পাচারকারী। যার রেকর্ডে আছে রক্তপাত, ভয় ও অবৈধ কার্যকলাপ। অনেক অপরাধীর জীবনীতে কিছু সামাজিক কাজ বা দ্বন্দ্বময় পরিচয় থাকে, কিন্তু কালা জাহাঙ্গীরের তেমন কোনো ইতিবাচক দিক ইতিহাসে প্রমাণিত নয়।’

একজন সন্ত্রাসীর নামে সিনেমা তৈরি করা কতটুকু নৈতিক, সে প্রশ্ন রেখেছেন সৈকত নাসির। তার মতে, ‘কেন কালা জাহাঙ্গীরকে নায়ক বানানো হচ্ছে? সিনেমার গ্ল্যামারাইজেশন কি একজন নৃশংস অপরাধীর অপরাধগুলোকে হিরোইক করে তুলবে? শাকিব ভাইয়ের ভক্ত হিসেবে বলছি, আমরা কি ভেবে দেখি কোন চরিত্রকে পর্দায় মহিমান্বিত করছি? সিনেমা বিনোদনের মাধ্যম, কিন্তু দায়িত্বও আছে। একজন খুনি-সন্ত্রাসীর নামে প্রজেক্ট নেওয়া কি নৈতিকভাবে সঠিক?’

নতুন এ সিনেমায় শাকিবের নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো। তবে গুঞ্জন আছে, এতে শাকিবের সঙ্গে দেখা যাবে টালিউডের মধুমিতা সরকারকে। এমন একটি ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ফটোকার্ড শেয়ার করে দেশের সিনেমায় বিদেশি নায়িকা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

গত তিন বছরে শাকিব খান অভিনীত বেশির ভাগ সিনেমায় দেখা গেছে দেশের বাইরের নায়িকাদের। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের দুই সিনেমার নায়িকা ছিলেন দুই টালিউড অভিনেত্রী দর্শনা বণিক ও ইধিকা পাল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share