Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

রেকর্ড গড়লো ‘ইনসাইড আউট টু’

১৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিজনি ও পিক্সারের সিনেমা ‘ইনসাইড আউট’-এর দ্বিতীয় কিস্তি। আর মুক্তির মাত্র ১৯ দিনেই ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে অ্যানিমেশন সিনেমাটি।

হলিউড রিপোর্টারের খবরে, শুধু উত্তর আমেরিকার বাজারে ইনসাইড আউট টু ব্যবসা করেছে ২৬৯ দশমিক ৩ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকা বাদে সারা বিশ্বে আয় করেছে ৫৪৫ দশমিক ৫ মিলিয়ন। সব মিলিয়ে বক্স অফিসে মাত্র ১৯ দিনে ঘরে তুলেছে ১ বিলিয়ন ডলারের বেশি। ১০১ দশমিক ৪৮ কোটি রুপি আয় করে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত থেকেও।  

ইনসাইড আউট টুর এই সাফল্য নিয়ে ডিজনির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টনি চেম্বারস বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এই মাইলফলক ছুঁতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি আবার প্রমাণ করল, ভালো সিনেমা দেখার জন্য দর্শক সব সময়ই আগ্রহী।’

হলিউডের অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এটিই দ্রুততম বিলিয়নের রেকর্ড। এর আগে এই রেকর্ডের মালিক ছিল ‘ফ্রোজেন টু’। যেটি মুক্তির মাত্র ২৫ দিনে ঘরে তুলেছিল ১ বিলিয়ন।

কেসলি মান পরিচালিত ইনসাইড আউট টুর গল্পে দেখানো হয়েছে, ছোট্ট রাইলি এখন কিশোরী। সম্প্রতি পালন করা হয়েছে তার ১৩তম জন্মদিন। বদলেছে তার সঙ্গে থাকা পাঁচ ধরনের আবেগও। আনন্দ, দুঃখ, রাগ, ভয় ও বিতৃষ্ণা—এই অনুভূতিগুলো বিভিন্ন চরিত্র হয়ে আসে তার সামনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!
0
Share