Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

রুনা লায়লার গানে নেচেছিলেন অর্চনা পূরণ সিং

অর্চনা পূরণ সিং ও রুনা লায়লা । ছবি: গুগল

কপিল শর্মা শোয়ের বদৌলতে অর্চনা পূরণ সিং জনপ্রিয় বাংলাদেশেও। মূলত তার ক্যারিয়ার শুরু বলিউডে। তার নাচ বেশ আকর্ষণীয় ছিল একটা সময়। বলা যেতে পারে আইটেম গার্ল। ‘ইয়ে হ্যায় জালওয়া’ বা অগ্নিপথের ‘আলীবাবা’ গানগুলো অর্চণার চোখ ধাঁধানো নাচেরই উদাহরণ।

করণ জোহর আর কাজল অতিথি হয়ে এক পর্বে আসায়, সেই গল্পই যেন নতুন করে জেগে উঠল। অমিতাভ বচ্চনের যুগান্তকারী সিনেমা অগ্নিপথ সিনেমার প্রযোজক ছিলেন করণের বাবা ইয়াশ জোহর। এই গল্পে গল্পেই আলীবাবা গানটির কথা আরেকবার উঠে আসে।

আর তখনই সামনে আসে আরেক চমকপ্রদ তথ্য। ভারতীয় এই সিনেমায় আলীবাবা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের রুনা লায়লা।
কালের স্রোতে যেন কণ্ঠশিল্পীর নামটা হারিয়ে যায় যায়.. কিন্তু রিদম আর ছন্দের কারণে রুনা লায়লাকে তো আর ভোলা যায় না।

তবে কত জনই বা জানতেন যে রুনার গানেই নেচেছেন মিস ব্রোগেঞ্জা তথা অর্চনা পূরণ সিং?

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share