Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জার বিয়ের গুঞ্জন

প্রেম করছেন নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা এই সংবাদ বহুদিন ধরেই চলছে শোবিজ অঙ্গনে। তবে এবার প্রেমের খবর উৎরে গুঞ্জন পৌঁছাল বিয়ে পর্যন্ত। শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন! সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

গত ৩ মার্চ ছিলো নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে।

 নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নী রাফি বা তমা মির্জা। তবে বেশ কয়েকবার নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

তমা মির্জার প্রথম অভিনয় শুরু হয় রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে। এরপর অভিনয় করেন ‘৭ নম্বর ফ্লোর’-এ। সবশেষ রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। তমার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share