Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

মাঝ আকাশে রচনা ব্যানার্জি পেলেন ভালোবাসার চিঠি

রচনা ব্যানার্জি | ছবি: ফেসবুক

পৃথিবীটা যে টিকে আছে ভালোবাসার উপর, তা আবার প্রমাণিত হলো মাঝ আকাশে। ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে টলিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জির সাথে ঘটে গেছে একটি দারুণ ঘটনা। কেননা বিমানের মধ্যে তিনি পেয়েছেন ভালোবাসার চিঠি।

ঘটনাটি ৬ ফেব্রুয়ারির। সেদিন রচনা তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন কয়েকটি ছবি। একটি ছবিতে অভিনেত্রীকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে দুইজন তরুণীর সাথে। তাদের দুজনের পরনেই বিমানবালার পোশাক। এই ছবিটির পাশে কোলাজ করা ছবিতে দেখা গেছে একটি চিঠি, যা কিনা সেই দুইজন বিমানবালার পক্ষ থেকে লেখা হয়েছে রচনার জন্য।

চিঠিতে ইংরেজিতে লেখা, ‘শ্রদ্ধেয় মিস ব্যানার্জি, আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একজন মানুষ, যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা। তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ আমরা।’

রচনা ব্যানার্জির ফেসবুকে পোস্ট করা ছবি

জানা গেছে, সেই দুইজন বিমানবালার নাম রশমি ও রিজা।
রচনা তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে গেল। থ্যাংকিউ ইন্ডিগো… এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিল।’

প্রসঙ্গত, সিনেমা ছাড়াও ‘দিদি নম্বর-১’ শোয়ের কারণে রচনা এপার বাংলা ও ওপার বাংলাতে বিশেষভাবে পরিচিত। এই প্রোগ্রামে অভিনেত্রীর প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে আড্ডা টেলিভিশনের দর্শকদের সব সময়ই বেশ মুগ্ধ করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

অ্যাকশন, শর্বরীর অভিনয় ও হৃতিকে মুগ্ধ দর্শক আলফা সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।…
আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

কুমিল্লায় প্রদর্শন শুরু, রাজশাহীতে ৪ জুলাই দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল সিনেমাটি দেশের আরও একটি নতুন…
কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি
0
Share