Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

মেহজাবীনের বিজয় উল্লাস

মেহজাবীন চৌধুরী । ছবি: ফেসবুক

৫ আগস্ট ইতিহাসের সাক্ষী হয়েছেন বাংলাদেশের মানুষ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে এদিন শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্ব ও দেশ ছাড়েন।। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস। রাস্তায় বিজয় উল্লাসে নেমে পড়েন জনতা। সেই জনতার মাঝে ছিলেন বিনোদন জগতের তারকারাও। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও তাদেরই একজন।

মেহজাবীন যখন বিজয় উল্লাস করতে রাস্তায় নেমেছিলেন, তখন তার সাথে ছিলেন নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। আরও ছিলেন পরিচালক আদনান আল রাজিব।

মেহজাবীন চৌধুরী ও রেদওয়ান রনি । ছবি: ফেসবুক

রনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে আনন্দঘন মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন ৫ আগস্ট। তিনি ক্যাপশনে লেখেন, ‘বিজয় উৎসব হোক তবে দায়িত্বশীলতার সাথে আমরা সবাই যেন রাষ্ট্রের জান মাল নিরাপদ রাখি। সকল ধর্মের সকল মতের সকল মানুষের এই বিজয়ে সবাইকে নিয়ে সন্মানের সাথে মিলেমিশে দেশ গড়ি।‘ সবশেষে তিনি জুড়ে দেন বাংলাদেশের পতাকার একটি ইমোটিকন।


মেহজাবীন চৌধুরীর বিজয় উল্লাস । ছবি: ফেসবুক

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় সবুজ রঙের টি-শার্ট পরে রাস্তায় নেমেছিলেন মেহজাবীন। এসময় তিনি মাথায় বেঁধে রেখেছিলেন লাল রঙের কাপড়। সব মিলিয়ে তাকে দেখে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবি মনে হচ্ছিলো।

মেহজাবীন, রাজীব ও রনি ছাড়াও ছবিগুলোতে আরও দেখা গেছে নির্মাতা শঙ্খ দাশ গুপ্ত সহ নাটক জগতের আরও কয়েকজন পরিচিত মুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে
0
Share