Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মেহজাবীনের গল্পে বোন মালাইকার অভিষেক

মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী (কোলাজ করা) । ছবি: ফেসবুক

শোবিজের পরিচিত মুখ মেহজাবীন চৌধুরীর লেখা গল্পে, অভিনেতা ফারহান আহমেদ জোভানের সাথে ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেকের অপেক্ষায় অভিনেত্রীর ছোট বোন মালাইকা চৌধুরী।

১৭ অক্টোবর, বৃহস্পতিবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় শুরু হয়েছে নাটকটির শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি, বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’

‘সন্ধিক্ষণ’ নাটকের দৃশ্যে জোভান ও মালাইকা । ছবি: গুগল


উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী নাটকে নিজের অভিষেক নিয়ে জানিয়েছেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।’

উল্লেখ্য, চলতি বছরেই সিনেমাওয়ালা’র ইউটিউবে চ‍্যানেল মুক্তি পাবে ‘সন্ধিক্ষণ’ নাটকটি। নাটকের আগে আদনান আল রাজীবের নির্দেশনায় হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশ বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন মালাইকা চৌধুরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান
0
Share