Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ১৬, ২০২৬

‘মেগাস্টার’ উপাধি বিতর্কে জাহিদ হাসানের নতুন ব্যাখ্যা

শাকিব খানের ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিং খান, কখনো সুপারস্টার, কখনো নবাব এমনকি মেগাস্টার উপাধিও দিয়েছেন। তবে এই উপাধি নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন অভিনেতা জাহিদ হাসান। আর জাহিদ হাসানের সমালোচনায় নেমে গেছেন শাকিবভক্তরা। তবে জাহিদ হাসান বলছেন শাকিব ভক্তরা তাকে ভুল বুঝেছে।   

কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত জাহিদ হাসানের সিনেমা ‘উৎসব’। এই উৎসব সিনেমার সাফল্য কথন নিয়ে  সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে হাজির হন জাহিদ হাসান। যেখানে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গ।

তখন শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসান বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে’। জাহিদ হাসানের মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিবভক্তরা। সমালোচনার মুখে সেই প্রসঙ্গে জাহিদ হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘মেগাস্টার শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বোঝাতে পারিনি।’

শাকিবভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরো বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’

অভিনেতা বলেন, ‘আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বোঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে নিজেই যখন একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?’

তান্ডব সিনেমার একটি দৃশ্যে শাকিব খান

জাহিদ হাসান আরো বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বোঝাতে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইয়ো না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’

কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। তারকাবহুল এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন— জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। এদিকে তান্ডব সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন প্রমুখ

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

কারিনার মরদেহ আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া নেমেছে।…
কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাবেন অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার

অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’…
অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার
0
Share