Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার ২০ বছরে স্মৃতিকাতর সঞ্জয় দত্ত

ছবি: সংগৃহীত

২০০৩ সালে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্না ভাই এমবিবিএস’। ভারতীয় বক্সঅফিসে দারুন ব্যবসা সফল সেই সিনেমার ২০ বছর পুর্তিতে আবেগঘন পোস্ট করেছেন সঞ্জয় দত্ত।

নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সিনেমার স্মরণীয় কিছু দৃশ্য তুলে ধরেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “দুই দশকের হাসি, আবেগ, আর অনেক ‘জাদু কী ঝাপ্পি’। ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ২০ বছর পার হওয়া যেন এক স্মরণীয় ভ্রমণ আর কখনো না ভুলতে পারা বেশ কিছু মুহূর্ত। আমি এই ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাদের ভালোবাসা এই ছবিটিকে কালজয়ী করে তুলেছে। আশা করি, শিগগিরই ‘মুন্না ভাই থ্রি’ নির্মাণ করা হবে।”

উল্লেখ্য, ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবির সফলতার পর ২০০৬ সালে রাজকুমার হিরানি নিয়ে এসেছিলেন ‘লাগে রাহো মুন্না ভাই’। এই ছবিটিও দারুণ সফলতা পেয়েছিল। এরপর মুন্না ভাই সিনেমার পরবর্তী সিকুয়েল ঘোষণা করলেও তার কোন আপডেট এখনও আসেনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share