Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

‘মিস ওয়ার্ল্ড’ মুকুট এবার চেক রিপাবলিকে!

ক্রিস্টিনা পিসকোভা । ছবি: হিন্দুস্তান টাইমস

দীর্ঘ ২৮ বছর পর ৯ মার্চ ভারতের মাটিতে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের আসর। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত ৭১তম ‘মিস ওয়ার্ল্ড’-য়ের খেতাব জিতেছেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা।

বিজয়ীর নাম ঘোষণার পর ক্রিস্টিনার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু-বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এই সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।

১২ জনের বিচারক প্যানেলে ছিল অভিনয়শিল্পী কৃতী শ্যানন, পূজা হেগড়ে, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লিসহ ১২ জন ছিলেন প্রতিযোগিতার বিচারক প্যানেলে। বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগীতায়। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। যদিও তিনি কোন সুখবর আনতে পারেননি।

প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক রিপাবলিক। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন ইউরোপের এই দেশটির তাতানা কুচারোভা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে
0
Share