Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মালাইকা চৌধুরীর নাটকে রুমির গান

আরফিন রুমি ও মালাইকা চৌধুরী (বাম থেকে) । ছবি: ফেসবুক

‘সন্ধিক্ষণ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক করতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। আর সেই নাটক দিয়েই প্রথমবারের মত কোনো নাটকের জন্য গান গাইলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

মালাইকার নাটকের জন্য রুমির গাওয়া গানটি লিখেছেন ওয়াসিক সৈকত। ‘প্রাণসখিয়া’ শিরোনামের এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

নাটকে গান গাওয়া প্রসঙ্গে রুমি বলেন, ‘রাজের নাটক বলেই কাজটি করতে রাজি হয়েছি। আমার ওপর তার অধিকার আছে। গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। তাকে ধন্যবাদ দেবো না। এর দরকারও নেই! তিনি আমার অন্তরেই আছেন।’

এদিকে সুরকার নাভেদ পারভেজ জানান, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছেন। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সবশ্রেণির শ্রোতার মন জয় করবে।’

উল্লেখ্য, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকে মালাইকার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা
0
Share