Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

মারা গেছেন টিভির জনপ্রিয় মুখ ঋতুরাজ

ঋতুরাজ সিং । ছবি: সংগৃহীত

২০২৪ সালের শুরু থেকে চলছে চলে যাবার মিছিল ভারতের মিডিয়ায়।

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। মঙ্গলবার মধ্যরাতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

অভিনেতার মৃ’ত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও অভিনেতা অমিত বেল। তিনি জানান, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ ঋতুরাজের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কিছুদিন আগে অগ্ন্যাশয়ের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ি ফিরে কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি মারা যান।

টেলিভিশন ও সিনেমার জগতের দারুণ দর্শকপ্রিয় নাম ঋতুরাজ সিং। বর্তমান সময়ে ঋতুরাজ সিংকে রুপালী গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’ সিরিয়ালে যশপালের ভূমিকায় দেখা যাচ্ছিল।

‘বানেগি আপনি বাত’ সিরিয়ালে ঋতুরাজকে দেখা গিয়েছিল আর মহাদেবন, প্রয়াত অভিনেতা ইরফান খান ও সুরেখা সিক্রির সঙ্গে।

এছাড়াও ঋতুরাজের একাধিক জনপ্রিয় সিরিয়াল আছে। ‘বান্দিশ ব্যান্ডিট’, ‘মেড ইন হেভেন’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘ইয়ারিয়া ২’ সিরিজেও দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share